প্রিন্ট: ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ এএম
আরো পড়ুন
জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫, গ্রেপ্তার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
উত্তর জার্মানির স্টাডে শহরে সোমবার (২৯ জুন) গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে একজন সন্দেহভাজন বলে পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।
তবে তিনি মৃত্যুর সঠিক সংখ্যা বা অন্য কোনো বিস্তারিত তথ্য জানাননি। তদন্তকারীরা প্রাথমিকভাবে হামলার প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেননি।
গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে পুলিশ জানিয়েছে যে জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।
বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উপস্থিত রয়েছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন