×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

ছবি : সংগৃহীত

গত সপ্তাহে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এমন ভয়াবহ চিত্র।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গত একশ বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল। খবর এএফপির

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার এবং জেমন ভন ডেন হোয়েক বলেছেন, গত ২৫ জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেটে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডারের ছবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এ গবেষকরা বলেছেন, “এটি একটি প্রাথমিক এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ। ছবিতে পৃষ্ঠতলে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যা ক্ষয়ক্ষতির লক্ষণ।”

তবে তারা এ ব্যাপারে সরেজমিন তথ্যকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এ দুজন জানিয়েছেন, এটি শুধুমাত্র ক্ষয়ক্ষতির একটি নির্দেশক। এদিকে ভেনেজুয়েলার সরকার জানিয়েছে ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App