×

আন্তর্জাতিক

ওয়ার্ক পারমিট নিয়ে সৌদির নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম

ওয়ার্ক পারমিট নিয়ে সৌদির নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর। ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে।

মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্টসংখ্যক প্রবাসী শ্রমিক এ সুবিধা পাবেন। এর ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া, যারা কর্মক্ষেত্রে যোগদানের ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান-সংক্রান্ত চুক্তির সব পক্ষের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সময়সীমার মধ্যে নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App