ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩ জনে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ও অন্যান্য দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষ।
এই ভয়াবহ দুর্যোগে প্রায় ৫৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে গৃহহীন হয়ে পড়েছেন আরো ১৬ হাজার মানুষ।
এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ হাজার বাসিন্দা। এমন পরিস্থিতিতে দুর্গত এলাকার প্রায় ৬ লাখ ৮০ হাজার শিশুর জন্য জরুরি মানবিক ত্রাণ সহায়তার প্রয়োজন।
ভেনেজুয়েলাতে মঙ্গলবারও উদ্ধারকারীরা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করে গেছেন। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন অঞ্চল ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে।
উদ্ধারকারীরা এখনো আশা করছেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে বেঁচে থাকা মানুষদের তারা উদ্ধার করতে পারবেন। তবে তারা এখন মৃত মানুষদের খোঁজও করছেন।
এদিকে, আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করতে ৪০ ঘণ্টা ধরে চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর থেকে আসা উদ্ধারকারীরা। কিন্তু মঙ্গলবার তারা ধ্বংসস্তূপে আর জীবনের চিহ্ন না পাওয়ায় সেই কাজ বন্ধ করে দিয়েছেন।
