×

আন্তর্জাতিক

খামেনির জানাজায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

খামেনির জানাজায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে ২ কোটিরও বেশি মানুষ আসতে পারেন। ধারণা করা হচ্ছে, এই জানাজাকে কেন্দ্র করে সেখানে এক অভূতপূর্ব জনসমুদ্রের সৃষ্টি হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আইআরআইবি’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে রাজধানী তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি আরও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম এবং মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।

৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।

৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিকভাবে জানাজার কর্মসূচি শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

খামেনির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহে ইরানের বিভিন্ন শহরে তার ছবি সংবলিত পোস্টার ও বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে।

মার্চ থেকেই শেষকৃত্যের সময়সূচি নিয়ে নানা জল্পনা চলছিল। ইসলামি শরিয়তে সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে দাফনের বিধান থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল

ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোটার ৫৭৩ জন

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোটার ৫৭৩ জন

স্থানীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি, ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

স্থানীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি, ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App