×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকের পর হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, প্রণালিটির বর্তমান অবস্থায় কোনো ধরনের পরিবর্তন তারা মেনে নেবে না।

আল আরাবিয়ার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েছে, হরমুজ প্রণালির বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তন আনা হলে তা দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে প্রণালিতে ইরানের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে তেহরানের আন্তরিকতা মূল্যায়ন করা হবে।

যুক্তরাষ্ট্র  আরো জানিয়েছে, সমঝোতা স্মারকের সব শর্ত পূরণ করা হলে তবেই ইরানের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে, বৃহস্পতিবার ইরানও পাল্টা সতর্কবার্তা দিয়েছে। তেহরান বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের দাবি, ওই জলপথে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরান নির্ধারিত নিরাপদ পথ ব্যবহার করতে হবে। নির্ধারিত পথ পরিবর্তন বা নিয়ম লঙ্ঘন করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীদের তথ্য অনুযায়ী, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্য শেষে আগামী ১৮ জুলাই দুই পক্ষের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং উত্তেজনা কমাতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে দুই পক্ষ সম্মত হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা এখনো বাকি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমানে আগুন

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App