×

আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ীর মৃত্যুর পর, তার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (৩ জুলাই) তিনি তেহরানের উদ্দেশে রওনা হবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।

তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফেডারেল মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য।’

আন্দ্রাবি জানান, ‘জানাজায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করবেন।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজা ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

ইরান সফর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাবেন। সফরকালে তিনি ইস্তাম্বুলে একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।  মৃত্যুর চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান।  দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন।

ছয় দিনব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাকসহ পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে।

আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন এবং পুলিশ এই অনুষ্ঠানের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App