×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৫৯৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৫৯৫

ছবি: সংগৃহীত

উত্তর ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৪০০ মানুষ।

বৃহস্পতিবার (০২) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক সংবাদ সম্মেলনে হালনাগাদ এ তথ্য জানান।

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে ভেনেজুয়েলার অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গৃহহীন হয়েছেন প্রায় ১২ হাজার ৮০০ মানুষ। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছেছে।

ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সরকার ইতোমধ্যে তহবিল সংগ্রহ শুরু করেছে। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)-এর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিশ্বব্যাংক ও ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে।

পুনর্গঠন কার্যক্রমে প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে সরকার। আন্তর্জাতিক সহায়তা গ্রহণের জন্য ‘সিএএফ-ডেভেলপমেন্ট ব্যাংক অব ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান’-এ একটি বিশেষ হিসাবও খোলা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন ও অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তার জন্য ইসরায়েলি বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক ডিজিটাল বিশ্লেষণে ধারণা করা হয়েছে, এ দুর্যোগে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য খাতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App