×

আন্তর্জাতিক

খামেনির জানাজায় ২ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

খামেনির জানাজায় ২ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে

ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দুই কোটিরও বেশি মানুষ তেহরানে আসতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে রাজধানী তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি আরো বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম এবং মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।

৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।

সাবেক এই সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)। তাদের তথ্যমতে, রাজধানী তেহরানে ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিতব্য বহু-দিনব্যাপী এই গণ বিদায় অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক- প্রায় ২ কোটি পর্যন্ত মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।

৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আলি খামেনির জানাজা কর্মসূচি। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

খামেনির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ হিসেবে ইরানের বিভিন্ন শহরে তার ছবি সংবলিত পোস্টার ও বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে।

মার্চ থেকেই শেষকৃত্যের সময়সূচি নিয়ে নানা জল্পনা চলছিল। ইসলামি শরিয়তে সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই দাফনের বিধান থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

চাঁদপুরে এক ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা!

চাঁদপুরে এক ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা!

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App