×

আন্তর্জাতিক

হুথিদের বিরুদ্ধে এবার ‘নজিরবিহীন’ হামলার হুমকি সৌদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

হুথিদের বিরুদ্ধে এবার ‘নজিরবিহীন’ হামলার হুমকি সৌদির

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আক্রমণ এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে হুথি বিদ্রোহীদের ওপর নজিরবিহীন হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

গতকাল ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় দেশটির বিমানবাহিনী ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। এর জবাবে হুথিরা হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে সৌদি আরব এমন পদক্ষেপ নিলে তাদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। হুথিদের এই হুমকির পরেই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এমন কঠোর পাল্টা হুঁশিয়ারি এলো।

শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, হুতিরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে সেখান থেকে নজর সরাতে সৌদিকে হুমকি দিচ্ছে।

এদিকে গতকাল হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদিকে হুমকি দিয়ে বলেন, , “আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এই ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।”

সম্ভাব্য খারাপ পরিস্থিতির শঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App