×

আন্তর্জাতিক

হিজবুল্লাহ ও হামাসের নেতাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

হিজবুল্লাহ ও হামাসের নেতাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ ও হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের কিছু ছবি প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ছবিতে তাকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারউইশ এবং হামাস ও হিজবুল্লাহর অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে।

এদিকে, ‘ইউরোপের বর্বর ও অসভ্যদের’ আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে ইউরোপের নেতাদের বর্বর ও অসভ্য হিসেবে অভিহিত করে এক ইরানি আইনপ্রণেতা।

তারা বলেছেন, ‘সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের পাশে ইউরোপীয় বর্বরদের দাঁড়াতে দেওয়া হয়নি।’

গতকাল শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মরদেহবাহী কফিন রাখা হয়। এতে বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানান। যারমধ্যে আরব ও মুসলিম বিশ্বের নেতা ছাড়াও চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও ছিলেন। কিন্তু ইউরোপের কেউ শ্রদ্ধা জানাননি।

মোজতবা জারেই নামে এ আইনপ্রণেতা বলেছেন, ইউরোপীয়দের তারা দাওয়াত দেননি।

আজ মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “আমরা ইউরোপের বর্বর ও অসভ্য কোনো নেতাকে খামেনির কফিনের পাশে দাঁড়াতে দেইনি।”

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কথা উল্লেখ করে এ আইনপ্রণেতা আরও বলেছেন, তারা দুজন ইচ্ছে করেই ইউরোপের নেতাদের সভ্য দেশের মধ্যে ধরেননি এবং তাদের দাওয়াতও দেননি। কারণ ইউরোপীয়রা খামেনিকে হত্যা করার পরও চুপ ছিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App