×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে প্রাণ গেলো ২৫ জনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে প্রাণ গেলো ২৫ জনের

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয় দিনের মতো চলা রক্তক্ষয়ী এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন। বন্দি ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, কারাগারে সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং অন্য ২০ জন বন্দি বলে স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে নতুন করে অস্থিরতা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে সরকার।

একই সঙ্গে বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলিও চালায় বলে নিউজ ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের জের ধরেই কারাগারে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে রোববারও কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় দুই বন্দি নিহত এবং আরও ৩৮ জন আহত হন।

নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সংঘর্ষের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে নেগোম্বো কারাগারে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছেন।

পৃথক প্রতিবেদনে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর বলেছে, সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের নেগোম্বো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখলেন মেহজাবীন

গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখলেন মেহজাবীন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App