×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,  ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ বলেন, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১৭ হাজার ৮৫৪ জন গৃহহীন হয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা জুড়ে ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ জন আশ্রয় নিয়েছেন।

দুর্যোগের পর বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন দেশটিতে এই ভয়াবহ জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা শহরের পুরো আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। সেখানকার ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App