×

আন্তর্জাতিক

ভারতের কেরেলায় ভয়াবহ ভূমিধস, নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

ভারতের কেরেলায় ভয়াবহ ভূমিধস, নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়  আহত হয়েছেন আরো ১০ জন। এখনও নিখোঁজ আছে অন্তত ৪ জন।

বুধবার (০৮ জুলাই) দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, 'পুনেতে একটি পাহাড়ের অংশ ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এতে অন্তত ৩০ জন আটকা পড়েন। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।' 

উল্লেখ্য, সোমবার সকাল থেকে পাহাড়ি ধসের কারণে মুম্বাই-পুনে মহাসড়ক বন্ধ আছে। ফলে রাজধানীর সঙ্গে পুণের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়েছে। পরিস্থিতির অবনতিতে জরুরি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মুম্বাই মহানগর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে এবং আরো ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App