×

আন্তর্জাতিক

৫ ক্রু নিয়ে মাঝআকাশে নিখোঁজ করাচিগামী কার্গো বিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

৫ ক্রু নিয়ে মাঝআকাশে নিখোঁজ করাচিগামী কার্গো বিমান

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি যাওয়ার পথে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তানের স্থানীয় সময় রাতে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, ঘটনার তীব্রতা বিবেচনায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, কেটু এয়ারওয়েজ পরিচালিত ২৭ বছর পুরোনো কার্গো বিমানটি করাচির দিকে আসছিলো। রাত ৯টা ১৮ মিনিটে ক্রুরা নেভিগেশন সিস্টেমে সমস্যার বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষকে জানান।এরপর স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নিরাপদে পরিচালনার চেষ্টা করে। 

তবে মাত্র তিন মিনিটের মধ্যেই রাডারে দেখা যায়, বিমানটি অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নামছে। কিছুক্ষণের মধ্যেই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি করাচির দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে বিধ্বস্ত হয়েছে।

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের ওরমারা উপকূলসংলগ্ন আরব সাগরের আকাশসীমা অতিক্রম করার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

বিমানটির অবস্থান শনাক্ত এবং সম্ভাব্য দুর্ঘটনাস্থল নির্ধারণে উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App