×

আন্তর্জাতিক

চীনে পাহাড় ধসে ২১ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

চীনে পাহাড় ধসে ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চীনের গানসুতে পাহাড় ধসে মাটিচাপায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১২ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিলো। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না।

ভূমিধসের খবর পাওয়ার পরপরই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, উপদ্রুত এলাকায় এখনো উদ্ধারকাজ চলছে। সাধারণত গ্রীষ্মকালে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড় হয়ে থাকে; যার ফলে প্রতিবছরই দেশটির কোথাও না কোথাও মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে।

মঙ্গলবার গানসুতে যে ভূমিধস হয়েছে, তারও প্রধান কারণ ভারী বর্ষণ এবং সম্প্রতি দক্ষিণ ও মধ্যচীনে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবেই বর্ষণ শুরু হয়েছিল গানসুতে। গত কয়েক দিনে ঝড়-বৃষ্টি এবং এবং তার ফলে বাড়ির দেওয়াল, ছাদ ধস এবং আকস্মিক বন্যায় দক্ষিণ এবং মধ্যচীনের প্রদেশগুলোতে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে দুর্ভোগের শিকার হয়েছেন কমপক্ষে ১৬ হাজার ৬০০ জন মানুষ। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, ঝড়-বৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগে হুবেই প্রদেশে আহত হয়েছেন ৩৩০ জনেরও বেশি মানুষ এবং একজন নিখোঁজ অবস্থায় আছেন। এছাড়া আকস্মিক বন্যার কারণে প্রদেশের অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সূত্র : রয়টার্স, সিএনএ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

সংসদে শিক্ষামন্ত্রী বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App