×

আন্তর্জাতিক

পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো উড়োজাহাজ নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো উড়োজাহাজ নিখোঁজ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে ছেড়ে আসা পাকিস্তানের একটি কার্গো উড়োজাহাজ পাঁচজন ক্রুসহ নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো উড়োজাহাজটির সঙ্গে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটির পাইলট নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানিয়ে বার্তা পাঠান। এরপর করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার (এসিসি) তাৎক্ষণিকভাবে বিমানটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করে। তবে মাত্র তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

সরকারি তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে অবস্থান করছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। শেষ মুহূর্তে এক মিনিটেরও কম সময়ে এটি প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। এরপর প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে আবার ৬ হাজার ফুট ওপরে উঠলেও শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে খাড়া নিচের দিকে নামতে শুরু করে।

সর্বশেষ রাডার তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ হাজার ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি প্রতি মিনিটে প্রায় ২২ হাজার ৪০০ ফুট (ঘণ্টায় আনুমানিক ৪০০ কিলোমিটার) বেগে নিচের দিকে নামছিল।

পিএএ জানিয়েছে, উড়োজাহাজটিতে পাঁচজন ক্রু ছিলেন। নিখোঁজ বিমান ও আরোহীদের সন্ধানে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এপি-বিওআই নিবন্ধিত উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৪এম০ (বিডিএসএফ) মডেলের, যা ২০২৪ সালে কে২ এয়ারওয়েজের বহরে যুক্ত হয়।

উড়োজাহাজটির ইতিহাস অনুযায়ী, এটি ১৯৯৯ সালে প্রথমে যাত্রীবাহী বিমান হিসেবে অ্যারোফ্লটের বহরে যুক্ত হয়। পরে ২০০৪ সালে এটি গারুডা ইন্দোনেশিয়ার বহরে যায়। ২০১২ সালে বিমানটিকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে এটি টিএনটি এয়ারওয়েজ ও এএসএল এয়ারলাইন্স পরিচালনা করে। এরপর ২০২৪ সালে এটি কে২ এয়ারওয়েজের বহরে অন্তর্ভুক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App