চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত
চলতি সপ্তাহে টানা ভারী বর্ষণের প্রভাবে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৯ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, 'নিহতদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায়। ওই এলাকায় এখনো সাত জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, বাঁধের ভেঙে পড়া অংশ দিয়ে প্রচণ্ড গতিতে পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে রাবার বোটে করে দুর্গত এলাকায় পৌঁছাচ্ছেন'এ
এএফপির জানিয়েছে, গত বুধবার (৮ জুলাই) লিউলানের অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে গেছে। তবে রাস্তা ও ঘরবাড়ি ঘন কাদায় ঢেকে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেদের বাড়িঘর পরিষ্কারের কাজ শুরু করেছেন।
