×

আন্তর্জাতিক

বিশ্বকে কাঁপিয়ে পরমাণু শক্তি আরো বাড়ানোর ঘোষণা কিম জং উন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

বিশ্বকে কাঁপিয়ে পরমাণু শক্তি আরো বাড়ানোর ঘোষণা কিম জং উন

ছবি: সংগৃহীত

পারমাণবিক শক্তিকে পরিমাণগত ও গুণগতভাবে আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করতে সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

শুক্রবার (১০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সম্প্রসারিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কিম জং উন বলেন, ‘শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলাই উত্তর কোরিয়ার নিরাপত্তা এবং প্রকৃত শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়।’

তার ভাষ্য মতে, এমন একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, যা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবিলা ও প্রতিহত করতে সক্ষম হবে। 

বৈঠকে যুদ্ধ সক্ষমতা বাড়াতে সামরিক প্রযুক্তিগত অবকাঠামো আধুনিক করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক শক্তি সম্প্রসারণ এবং সামরিক ঘাঁটিগুলোকে আরও মানসম্মত, বিশেষায়িত ও আধুনিক করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অনুসন্ধান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংস্থাটির কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে কেসিএনএ।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আধুনিক নৌঘাঁটি নির্মাণ এবং জাহাজ নির্মাণ কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কেসিএনএর ভাষ্য, এসব উদ্যোগ উত্তর কোরিয়ার নৌবাহিনীর মর্যাদা ও কৌশলগত ভূমিকার উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিফলন।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App