×

আন্তর্জাতিক

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে জানা গেছে, ইয়াইর এখন থেকে ‘ইয়োনাতান হোন’ নামে পরিচিত হবেন।

মূলত যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসায়িক সম্পর্ক রক্ষা এবং বিশ্বজুড়ে নেতানিয়াহু নামের ক্রমবর্ধমান রাজনৈতিক ও আইনি জটিলতা থেকে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হারেৎজ জানায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসেও ট্যাক্স বা কর সংক্রান্ত কাগজপত্রে তার নাম ‘ইয়াইর নেতানিয়াহু’ হিসেবেই নথিভুক্ত ছিল। তবে চলতি বছর একই পরিচিতি নম্বরের অধীনে তার নতুন নাম ‘ইয়োনাতান হোন’ দেখা যায়। এমনকি নথিতে তার ঠিকানা হিসেবে ‘বেলফোর ০’ নামের একটি কাল্পনিক ঠিকানাও ব্যবহ

অবশ্য ইয়াইর এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের শেষে ‘হুন’ পদবি ব্যবহার করেছিলেন। এই হুন পদবিটি মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা শামুয়েলের আদি পারিবারিক নাম ছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে ‘বেন আর্টজি’ রাখা হয়।

এমন এক সময়ে এই নাম পরিবর্র খবরটি সামনে এলো, যখন গাজায় চলমান যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মার্কিন রাজনীতিতেও নেতানিয়াহু নামটির গ্রহণযোগ্যতা দিন দিন কমছে। খবর মিডল ইস্ট আইয়ের

অন্যদিকে, ইয়াইর নেতানিয়াহুর মার্কিন ব্যবসায়িক সম্পর্ক এবং ধনকুবেরদের সাথে তার পরিবারের সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। এর আগে ২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে একটি অডিও রেকর্ড ফাঁস হয়, যেখানে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে গর্ব করে বলতে শোনা যা

সেগাল পদবিটি ছিল মূলত বেনিয়ামিন নেতানিয়াহুর মা জিলার আদি পারিবারিক নাম। স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও ১৯৮০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট। তৎকালীন জায়নবাদী বসতি স্থাপনকারীদের মধ্যে নিজেদের ইউরোপীয় পরিচয় মুছে ফেলার লক্ষ্যে হিব্রু নাম ধারণ করার একটি ব্যাপক প্রবণতা ছিল। ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন, গোল্ডা মেয়ার, শিমন পেরেজ এবং অ্যারিয়েল শ্যারন সহ বহু শীর্ষস্থানীয় ইসরাইলি নেতাও একইভাবে নিজেদের আদি নাম পরিবর্তন করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি, ভিডিও ভাইরাল

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি, ভিডিও ভাইরাল

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

ব্রাজিল বধের পর ইংলিশ পরীক্ষা ভাইকিংসদের

ব্রাজিল বধের পর ইংলিশ পরীক্ষা ভাইকিংসদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App