×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, নিহত ১

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় হাসপাতাল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পথে এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে দুর্যোগকবলিত এলাকার বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি। ভূমিকম্পের তীব্রতায় সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পার্শ্ববর্তী গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন বলেন, প্রাথমিকভাবে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাসপাতালে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সূত্র: আনাদোলু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহে নীতিগ্রহণ করছে সরকার’

স্বাস্থ্যমন্ত্রী ‘অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহে নীতিগ্রহণ করছে সরকার’

১৭ বছর আগের সেই ছবি, আজ ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য গল্প

১৭ বছর আগের সেই ছবি, আজ ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য গল্প

মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার সেই হরিদাস চন্দ্র তরণী গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার সেই হরিদাস চন্দ্র তরণী গ্রেপ্তার

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App