×

আন্তর্জাতিক

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু, ৬ দিনেই নিহত ১০৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু, ৬ দিনেই নিহত ১০৯

ছবি: সংগৃহীত

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে পাকিস্তানের সেনা, আধাসামরিক ও পুলিশ বাহিনী যৌথভাবে ‘অপারেশন শাবান’ শুরু করেছে। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই সাঁড়াশি অভিযান ও অন্যান্য সংঘাতে এ পর্যন্ত মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ৬ দিনের অভিযানে বেলুচিস্তানের বিভিন্ন জেলায় নিহত হয়েছেন মোট ১০৯ জন বিচ্ছিন্নতাবাদী। তাদের মধ্যে ৭১ জন নিহত হয়েছেন ‘অপারেশন শাবান’ অভিযানে, বাকিরা অন্যান্য অভিযানে।

অভিযান চলার সময় প্রদেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা থেকে কয়েক ডজন এম ফোর কারবাইন অ্যাসল্ট রাইফেল, সাব মেশিনগান, রকেট লাঞ্চার, মোবাইল ফোন, বোমা বানানোর সরঞ্চাম এবং বিপুল পরিমাণ গুলি ও গানপাউডার উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের প্রতিবেদনে।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলার বাঁধ এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা করে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেছিল বিচ্ছিন্নতাবাদীরা। তারপরেই প্রদেশটিতে ‘অপারেশন শাবান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।

অভিযানে অবশ্য নিরপত্তা বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সূত্র জানিয়েছে, ৬ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নতাবহাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বাহিনীর ৪২ জন সদস্য।

বেলুচিস্তানে অভিযানরত নিরাপত্তা বাহিনী গঠন করো হয়েছে সেনাবাহিনী, খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এবং বেলুচিস্তান পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে। নিহত ৪২ জনের মধ্যে কোন বাহিনীর কত জন সদস্য আছেন তা অবশ্য জানা যায়নি।

১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের ২ মাস পর থেকে বেলুচিস্তানে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। তবে পাকিস্তানের শুরু থেকেই এই আন্দোলনকে ‘বিচ্ছিন্নতাবাদ’ বলে অভিহিত করার পাশাপাশি কঠোর হাতে আন্দোলন দমন করে আসছে। ইসলামাবাদ এবং পাক সেনাবাহিনীর অভিযোগ— বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে ভারত। তবে ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

বেলুচিস্তানের সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পার থেকে আফগানিস্তানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বেড়েছে।

সূত্র : জিও নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজি-মাছের দাম

টানা বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজি-মাছের দাম

ইরানের হত্যার তালিকায় ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁসহ ১৩ বিশ্বনেতার নাম

ইরানের হত্যার তালিকায় ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁসহ ১৩ বিশ্বনেতার নাম

‘শেষ ইসলামাবাদ সমঝোতা, এখন লক্ষ্যবস্তু সব মার্কিন ঘাঁটি’

ইরান ‘শেষ ইসলামাবাদ সমঝোতা, এখন লক্ষ্যবস্তু সব মার্কিন ঘাঁটি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App