×

আন্তর্জাতিক

ইরান

মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম

মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রসীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। খবর দ্য ডনের

নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেনারেল আকরামিনিয়া আরও বলেন, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে এই প্রতিশোধ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App