×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের তে আনাউ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বিখ্যাত পর্যটনকেন্দ্র ফিওর্ডল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত তে আনাউ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৪ দশমিক ৮৫ মাইল) উত্তরে।

আরও পড়ুন: রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও জার্মান ভূবিজ্ঞান গবেষণাকেন্দ্র (জিএফজেড) উভয় সংস্থাই এই ভূমিকম্পের মাত্রা ৫.৯ ছিল বলে রেকর্ড করেছে। একই সঙ্গে সংস্থা দুটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটারেরও বেশি গভীরে ছিল।

শক্তিশালী এই ভূকম্পনের ফলে সাউথ আইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সুনামি সতর্কতার কারণে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App