×

আন্তর্জাতিক

মার্কিন হামলার মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:০৮ এএম

মার্কিন হামলার মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মার্কিন হামলার পরিস্থিতির মাঝেই ইরানে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’

আরো পড়ুন: ২ সেনা নিহতের প্রতিশোধে ইরানে ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের

এদিকে, টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এবারের হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর আসছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ‘বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।’

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, ‘বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।’

তাসনিম আরো জানিয়েছে, ‘স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।’

সূত্র:  আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বিজিবির পৃথক অভিযান ৫৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App