×

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত

নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ কোরিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ কোরিয়ার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার পরামর্শ দিয়েছে।

রোববার (১৯ জুলাই) ইরান, ইসরায়েলসহ ১৭টি দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশটির দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, গত মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি কাজ না থাকলে সেখানে অবস্থানরত স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচল করা দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিকে ভারতও নিজ নাগরিকদের সতর্ক করেছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন: ভারতে সংসদ অভিমুখে লং মার্চে লাঠিচার্জ

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমানে যারা ইরানে আছেন, সম্ভব হলে ফ্লাইটের মাধ্যমে সাময়িকভাবে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করুন।

এছাড়া জর্ডানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ভারত।

এদিকে সোমবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে গুলির পর তাতে আগুন ধরে যায়। পরে এতে থাকা ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। গুলিটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন হামলায় ইরানের তাবরিজ শহরে একজন নিহত ও কয়েকজন আহতের খবর পাওয়া যায়। 

আরো পড়ুন: ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

রোববার রাতে যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলার জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দেশগুলোর প্রশাসন। মার্কিন পঞ্চম নৌবহরের সহযোগী দেশ বাহরাইন জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত ও ধ্বংস করেছে। কুয়েতে হামলার ব্যাপারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বেড়ে যায় এবং উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। এরপর থেকেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে সেই বিভীষিকা

৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের

ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাব তেহরানের

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App