×

আন্তর্জাতিক

‘ককরোচ’ আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

‘ককরোচ’ আন্দোলনের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ছবি : সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। নিরাপত্তার কথা বিবেচনা করে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ডিএমআরসি জানায়, নিরাপত্তাজনিত কারণে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান ছাত্র ও যুব আন্দোলন বুধবার আরও তীব্র হয়ে ওঠে।

সকালে পার্লামেন্ট চত্বরে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের প্রতিনিধিদল কালো পোশাক পরে পার্লামেন্টে গিয়ে ফটকের বাইরে বিক্ষোভে অংশ নেয়। সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্যরাও কালো স্কার্ফ পরে কর্মসূচিতে যোগ দেন। দলটির প্রধান অখিলেশ যাদবও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নিট প্রশ্নপত্র ফাঁস ও দিল্লির বিক্ষোভকে কেন্দ্র করে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল হয়। বিরোধী সদস্যদের স্লোগান ও প্রতিবাদের মুখে উভয় কক্ষের কার্যক্রম কয়েক দফা ব্যাহত হয়। একপর্যায়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং সোমবার ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে দিল্লি পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে লোক কল্যাণ মার্গে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ দলের শীর্ষ নেতারা। ওই কর্মসূচি থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

এনডিটিভির তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী তাঁর দাবিতে শিক্ষার্থী হয়রানির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। একই সঙ্গে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুলকে নিয়ে ইসিকে দলীয় সিদ্ধান্ত জানাবে জামায়াত

গাজী নজরুলকে নিয়ে ইসিকে দলীয় সিদ্ধান্ত জানাবে জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হলেন এমপি গাজী নজরুল

জামায়াত থেকে বহিষ্কার হলেন এমপি গাজী নজরুল

জামায়াত এমপির ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত এমপির ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

ইতালিতে বেধড়ক মারধরের শিকার বনি আমিন

ইতালিতে বেধড়ক মারধরের শিকার বনি আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App