×

আন্তর্জাতিক

কাশ্মীরে পুলিশের টহলদলের ওপর হামলা, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

কাশ্মীরে পুলিশের টহলদলের ওপর হামলা, নিহত ১

ছবি: সংগৃহীত

কাশ্মীরে শ্রীনগরের লালচক এলাকায় পুলিশের একটি টহলদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। এ হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে লালচক এলাকায় নিয়মিত টহলে ছিল পুলিশের একটি দল। এ সময় আচমকাই সংলগ্ন জঙ্গল থেকে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের এই বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন আশিক হোসেন নামের এক পুলিশ কনস্টেবল। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অনন্তনাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কনস্টেবল 'অনন্তনাগ যাত্রা'র নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। হামলায় স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) এক সদস্যও আহত হয়েছেন।

এদিকে ঘটনার পরপরই হামলাকারীদের পাকড়াও করতে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। অপরাধীদের পালানোর সম্ভাব্য সব পথ ঘেরাও করার পাশাপাশি ড্রোনের সাহায্যে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। এলাকাটিতে এখনো যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App