×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

ছবি : সংগৃহীত

লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থ-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন অ্যাসপিডেস।

জাহাজ চলাচল খাতের জন্য জারি করা এক নিরাপত্তা পরামর্শে ইইউ নৌ মিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল না করার সুপারিশ করা হয়েছে।

এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সাম্প্রতিক ঘোষণা। গত রোববার হুথিরা জানায়, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত হামলার জবাবে তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা শুরু করেছে।

হুথিদের এ ঘোষণার পর থেকেই লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে নিরাপত্তা সংকট দেখা দিলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে।

এদিকে হুথিদের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে নিজেদের জাহাজ এবং সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, হুথিদের নতুন হুমকি এবং ইইউর এই নিরাপত্তা সতর্কতা লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করতে হতে পারে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও পরিবহন ব্যয়- উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

সারোয়ার তুষার বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App