×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

ছবি: সংগৃহীত

সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন ও প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ জুলাই) মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) ধারা ৩০১-এর অধীনে নেওয়া এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক যুক্ত হচ্ছে, যা রপ্তানি বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খবর রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ঘোষিত বৈশ্বিক শুল্কনীতি বাস্তবায়নের অংশ হিসেবেই হোয়াইট হাউস এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ঘাটতি হ্রাস করতে গত বছর জাতীয় জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত 'রেসিপ্রোক্যাল' শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট সে আদেশ বাতিল বলে রায় দেন।  

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন এই শুল্কের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্য নতুন শুল্কের আওতায় আসছে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।

১৯৭৪ সালের 'ট্রেড অ্যাক্ট'-এর 'সেকশন ৩০১'-এর অধীনে নতুন শুল্কটি আরোপ করেছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের মতে, আদালতের আগের চ্যালেঞ্জগুলোতে টিকে যাওয়ার কারণে সেকশন ৩০১ প্রয়োগের এই সিদ্ধান্ত আইনি দিক থেকে বেশ সুরক্ষিত থাকবে। ফলে সুপ্রিম কোর্টের রায়ের পরও অধিকাংশ আমদানিকৃত পণ্যের ওপর একটি ন্যূনতম শুল্ক বজায় রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের গত ফেব্রুয়ারির রায়ের পর ১৫০ দিনের জন্য সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটে সেই সাময়িক শুল্কের মেয়াদ শেষ হয় এবং ঠিক একই মুহূর্ত থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হয়েছে। তবে আগামী ২৮ জুলাই পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটের মধ্যে ট্রানজিটে (পরিবহনরত) থাকা পণ্যগুলোর ক্ষেত্রে এ শুল্ক ছাড় দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, ‘প্রায় এক শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে কঠোরভাবে তা বাস্তবায়ন করছে। এখন সময় এসেছে আমাদের বাণিজ্য অংশীদাররাও একই কাজ করবে।’

তিনি বলেন, ‘এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্যিক চর্চা সংশোধনের মাধ্যমে বিশ্বের শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে।’

গ্রিয়ার এর আগে বলেছিলেন, ‘যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাণিজ্য চুক্তি করেছে এবং যেসব চুক্তিতে সর্বোচ্চ শুল্কহার নির্ধারণ করা হয়েছে, নতুন ফোর্সড লেবার শুল্ক সেই সীমার ওপরে যাবে না।’

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী—আর্জেন্টিনা, বাংলাদেশ, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান ‘মোস্ট ফেভার্ড নেশন’ (এমএফএন) শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট কার্যকর শুল্কহার ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া চীনসহ অন্য ৩৮টি দেশের জন্য শুল্ক ধার্য করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ। উইঘুর সংখ্যালঘুদের শ্রমশিবিরে আটকে রেখে কাজ করানোর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শুল্ক আরোপ করা হলেও, বেইজিং বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। শুক্রবারের এ নতুন পদক্ষেপের আগে—প্রথম মেয়াদের শিল্পপণ্যে থাকা ২৫ শতাংশ শুল্ক ছাড়া—চীনা পণ্যের কার্যকর শুল্কহার নেমে এসেছিল ১০ শতাংশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App