×

আন্তর্জাতিক

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

ছবি : সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) অনড় থাকলেও, বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সরকার। তারা স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না।

সরকারের শীর্ষ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, ৫৭ বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই ও সরকার তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে।  খবর এনডিটিভির

সিজেপি ও আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার প্রথম ও প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তকরণ। তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়ে ইঙ্গিত দিয়েছে যে, এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়ার পথ সরকার বেছে নেবে না।

শীর্ষ সরকারি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, সরকারের দৃষ্টিকোণ থেকে ‘পদত্যাগ নেওয়া হলো সবচেয়ে সহজ সিদ্ধান্ত।’ সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে উক্ত শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে ও আমরা সেই অনুযায়ী কাজ করে দেখাবো।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করার পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)-র সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্রটি আরো যোগ করে জানান, জাতীয় পরীক্ষা সংস্থার নানা ধরনের সমস্যা ও ত্রুটিগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে সরকার, এবং খুব শীঘ্রই এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত একাধিক চক্র ও গ্যাংকে আমরা এরই মধ্যে ধরে ফেলেছি ও তাদের নেটওয়ার্ক ধ্বংস করেছি। এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App