×

আন্তর্জাতিক

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ছবি : সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দলটি এ ঘোষণা দেয় এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানায়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল সিজেপির প্রধান দাবি।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের দেওয়া আশ্বাসের প্রতি আস্থা রেখে এবং সদিচ্ছার ভিত্তিতে তারা আন্দোলনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির।

সিজেপির দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও তাদের উত্থাপিত অন্যান্য দাবিও সরকার মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে এসব দাবি মেনে নেওয়ায় দলটি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App