×

আন্তর্জাতিক

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের উত্থাপিত সব দাবি মেনে নেওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। খবর দ্য হিন্দুর।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে এই আন্দোলন চলছিল। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তিনি পদত্যাগ করার পর সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল।

বৈঠক শেষে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। এর অংশ হিসেবে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করা হবে। পাশাপাশি পরীক্ষা-সংক্রান্ত অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

সরকারের এই প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করে সিজেপি আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App