×

আন্তর্জাতিক

বাংলাদেশে ভিসা কার্যক্রম নিয়ে নতুন সুপারিশ ভারতীয় সংসদীয় কমিটির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশে ভিসা কার্যক্রম নিয়ে নতুন সুপারিশ ভারতীয় সংসদীয় কমিটির

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। একই সঙ্গে দুই দেশের মধ্যে কনস্যুলার সহযোগিতা আরও জোরদারের পরামর্শও দিয়েছে তারা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সীমিত করা বা নিরাপত্তা-সংক্রান্ত বিধিনিষেধ অতিরিক্ত কঠোর করা হলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ে সরকারের দেওয়া জবাবে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) যেন সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা কাঠামো গড়ে তোলা প্রয়োজন। এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখারও সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভারত সরকার কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটি তাদের মানবিক নীতির অনুসরণ করেছে। তবে ভারতীয় ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি বলেও সরকারের জবাবে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App