×

আন্তর্জাতিক

ইসরায়েল ইস্যুতে কঠোর ভিসানীতি, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

ইসরায়েল ইস্যুতে কঠোর ভিসানীতি, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন ও কঠোর ভিসানীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এই নীতির পর প্রশ্ন উঠেছে-ইসরায়েলের সমালোচনা করলে কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে?

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা উসকে দেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এক ভিডিও বার্তায় রুবিও বলেন, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে ট্রাম্প প্রশাসন কোনো ধরনের আপস করবে না।

তিনি বলেন, যারা ইহুদিবিদ্বেষ ছড়ায় বা সহিংসতাকে উৎসাহিত করে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ থাকবে।

মার্কো রুবিওর দাবি, ইসরায়েলবিরোধী কিছু উগ্র বক্তব্যের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রচারসামগ্রীর মিল পাওয়া যায়। এ কারণে ইসরায়েলকে ঘিরে বিদ্বেষমূলক প্রচারণা এবং এ ধরনের কর্মকাণ্ডে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের ভূমিকা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘আব্রাহাম চুক্তি’ আরও বিস্তারের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার আশা করছে।

তার মতে, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে রুবিওর বক্তব্যে কোথাও ইসরায়েলের সমালোচনা করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা দেওয়া হবে না -এমন ঘোষণা দেওয়া হয়নি। তার বক্তব্যে মূলত ইহুদিবিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতায় উসকানিকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টিই তুলে ধরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App