×

আন্তর্জাতিক

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর লাগেজ থেকে আমেরিকার গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) সময়কার পাঁচটি ঐতিহাসিক কামানের গোলা উদ্ধার করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ। তদন্তে জানা গেছে, গোলাগুলো একটি ঐতিহাসিক স্থাপনা থেকে চুরি করা হয়েছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তারা এক্স-রে স্ক্যানে একটি সন্দেহজনক বস্তু শনাক্ত করেন। পরে ব্যাগ তল্লাশি করে পাঁচটি ছোট কামানের গোলা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

টিএসএর কর্মকর্তা জাস্টিন ডুপ্রে জানান, দায়িত্ব পালনকালে তিনি এর আগে নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড ও প্রশিক্ষণ কাজে ব্যবহৃত গোলাবারুদ দেখেছেন। তবে ঐতিহাসিক এবং চুরি হওয়া সামরিক নিদর্শন বিমানবন্দরে উদ্ধার হওয়ার ঘটনা এই প্রথম দেখলেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গোলাগুলোতে কোনো বিস্ফোরক ছিল না এবং সেগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। তবুও সামরিক গোলাবারুদ হিসেবে শ্রেণিভুক্ত হওয়ায় এগুলো বিমানে বহন করা আইনত নিষিদ্ধ।

পুলিশি তদন্তে জানা যায়, কামানের গোলাগুলো ফোর্ট মরগানের সংরক্ষণাগার থেকে চুরি করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এগুলো আমেরিকার গৃহযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন।

তদন্তে আরও জানা যায়, এক কিশোর ফোর্ট মরগান থেকে গোলাগুলো নিয়ে এসে তার দাদির ব্যাগে রেখে দেয়। ওই নারী পুলিশকে জানান, তার ব্যাগে এসব চুরি হওয়া সামগ্রী রয়েছে এ বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App