×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

Icon

আন্তার্জতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১৪ পিএম

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্লিভল্যান্ড পুলিশ। সংঘর্ষে দুই গাড়িতে থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রভাব ক্লিভল্যান্ড, স্থানীয় কমিউনিটি এবং পুরো পুলিশ পরিবারকে গভীরভাবে নাড়া দেবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছিল পুলিশ। একই সঙ্গে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার প্রক্রিয়াও চলছিল।

যুক্তরাজ্যের প্রচলিত নিয়ম অনুযায়ী, পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কারণে ঘটনাটি পর্যালোচনা করবে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (IOPC)।

আরও পড়ুন: ‘কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে ইমরান খানকে’

এ দুর্ঘটনার আগে যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডেও উল্টো পথে গাড়ি চালানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানী ডাবলিনের কাছে সম্প্রতি দুটি পৃথক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।

এরপর চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে ‘লাইক’ পাওয়ার আশায় কিছু তরুণ রাস্তায় বিপজ্জনকভাবে উল্টো পথে গাড়ি চালাচ্ছেন।

বিষয়টি নিয়ে দেশটিতে সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আইরিশ পার্লামেন্টের একটি কমিটি ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে এমন কনটেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে, যেগুলো রাস্তায় বিপজ্জনক ও বেআইনি আচরণকে উৎসাহিত বা মহিমান্বিত করে বলে মনে হয়।

আয়ারল্যান্ডের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাও মঙ্গলবার একই ধরনের অনুরোধ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App