×

আন্তর্জাতিক

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

ছবি: সংগৃহীত

কিস্তিতে কেনা আইফোনের দেনার ভার সইতে না পেরে  যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নৃত্যশিল্পী। তবে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ভারতের  দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক কুমারের আয় গত কয়েক মাস ধরে কমে যায়। ফলে আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে সমস্যায় পড়েন তিনি। আর্থিক সংকটের কারণে একপর্যায়ে তার ওপর মানসিক চাপও বাড়তে থাকে।

আরো পড়ুন: এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

ঘটনার সময় টহলরত পুলিশ সদস্যরা দীপককে নদীতে নামতে দেখে দ্রুত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। পরে উদ্ধারকারীরা তাকে নদীর পানি ও কাদার মধ্য থেকে নিরাপদে তীরে তুলে আনেন।

দীপক পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। এর পাশাপাশি তিনি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্ত্রী ও শ্যালকের সঙ্গে দীপক বাড়ি ফিরে যান।

অন্যদিকে, একই দিনে মহারাষ্ট্রে আইফোনের ইএমআই কেন্দ্রিক কলহের জেরে পাহাড় থেকে পড়ে এক পরিবারের ৩ সদস্য প্রাণ হারান, যদিও প্রাথমিক তদন্তে এর পেছনে অন্য কোনো পারিবারিক সংকট জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App