×

আন্তর্জাতিক

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা এবং কারাগারে তার সঙ্গে মানবিক আচরণ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন তারা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট তারকারা রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) পাঠানো চিঠিতে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার সাবেক সতীর্থ ও বিশ্বের সাবেক ক্রিকেট অধিনায়কেরা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত সাক্ষাতের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

এ অবস্থায় ইমরানের বিষয়ে তিনটি মূল দাবি জানিয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়কেরা। এগুলো হলো—ইমরানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।

চিঠিতে সাবেক অধিনায়কেরা আশা প্রকাশ করেন, পাকিস্তান সরকার দ্রুত বিষয়টির মানবিক সমাধানে উদ্যোগ নেবে এবং ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইমরানের স্বাস্থ্য নিয়ে প্রথমবার পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক। এবার সেই আবেদনের ধারাবাহিকতায় নতুন করে চিঠি দেওয়া হলো।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের পর র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক ক্রিকেটারদের উদ্বেগের পেছনে রয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি নির্দেশনা। আদালত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। সেই বোর্ডে ইমরানের নিজস্ব চিকিৎসক ও তার বোন ড. উজমা খানের থাকার কথা ছিল। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু সাবেক ক্রিকেটারদের দাবি, ইমরানকে হাসপাতালে নেওয়া এবং তার চিকিৎসার পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ করা হয়। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়। প্রায় তিন বছর ধরে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে যা বললেন নুসরাতের ভাই

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

মহাসড়কে প্রাইভেট কারকে ধাক্কা, ২০০ মিটার টেনে নিল ট্রাক

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

নুসরাত হত্যা ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App