×

আন্তর্জাতিক

ভারতে হিমবাহ ধস: পলকেই ভেসে গেল শতাধিক শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১ পিএম

ভারতে হিমবাহ ধস: পলকেই ভেসে গেল শতাধিক শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধস

ভারতের উত্তরাখন্ডে হিমালয় অঞ্চলের একটি হিমবাহ ভেঙে ধস ও তুষারপাতে সৃষ্ট ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অভিজ্ঞতা জিনিউজ ইন্ডিয়াকে লিখে জানিয়েছেন সাংবাদিক শর্মিষ্ঠা মুখার্জি। দেরাদুন থেকে তিনি এসব তথ্য জানান।

গতকাল রাত ১০টা ৫৫ মিনিটে শর্মিষ্ঠা মুখার্জি জানতে পারেন, জোশীমঠে নন্দাদেবী হিমবাহের একটি অংশ ভেঙে গিয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পরিদর্শনে পুলিস পৌঁছান। রাতেই সতর্কতা জারি করা হয় এলাকায়। এরপর সকালে সেই ধস আরও ভয়াবহ আকার নেয়। সকালে তিনি দেখতে পান, হিমবাহ ভেঙে পড়ার পর জল নেমে আসতে শুরু করেছে প্রবল তোড়ে।

তিনি আরও নান, দেবপ্রয়াগ রোডেই চামোলি এলাকা। সেখানে রেইনি গ্রামের কাছে এই রোডেই গঙ্গার পাশ দিয়ে ব্রিজ তৈরির কাজ চলছে। যেখানে অনেক শ্রমিক কাজ করছিল। তাঁরা ভেসে গিয়েছে বলে খবর পেয়েছেন তিনি।

এমনটা ঘটার আঁচ পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, আবহাওয়া যেন কু ডাকছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগে থেকেই। ৪,৫ ও ৬ ফেব্রুয়ারি চামোলি, আওলি, সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। ভয়াবহ তুষারপাতও হয়। প্রবল বর্ষণে প্রকৃতি তাণ্ডব দেখানো শুরু করেছিল দিন দুয়েক আগে থেকেই। ৫ তারিখ তুষারপাতের সঙ্গে প্রবল বর্ষণ যখন ভয়ঙ্কর আকার নিয়েছিল, তখনই এলাকাবাসী আন্দাজ করতে পেরেছিলেন, কিছু একটা ঘটতে চলেছে। তারপরই গতকাল রাতে হিমবাহ ভাঙার খবর আসে এলাকায়। পলকেই ভেসে যায় শতাধিক শ্রমিক।

শর্মিষ্ঠা মুখার্জি চার দিন আগেই আওলির সংলগ্ন বেশ কিছু এলাকায় ঘুরতে গিয়েছিলেন। তিনি দেখতে পান, সেখানে পর্যটকের ঢল নেমেছে। গতকাল রাতেই পাহাড়ের ওপর হিমবাহ ভেঙে অনেক বাড়ি ও হোটেলের উপর আছড়ে পড়ে চাঁই চাঁই বরফ। বেশ কিছু পর্যটক আটকে গিয়েছেন হোটেলে। বেশ কিছু পর্যটককে সেই বরফ থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রাতে হিমবাহে ভাঙন আর আজ তুষার ধস, যার ফলে পাহাড়ের ওপরের সঙ্গে সমতলের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১০ তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে এই অঞ্চলে।

শর্মিষ্ঠা মুখার্জি বলেন, স্থানীয় জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ১০০ থেকে ১৫০ শ্রমিক নিখোঁজ। জানা গেছে, দুপুর ৩টা পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে সেনার একটি দল, চিকিৎসকদের ২টি দল এবং ১টি ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স পৌঁছেছে। রয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়তও।

শর্মিষ্ঠা ঘটনাস্থল থেকে আরও জানান, ধীরে ধীরে পরিস্থির উন্নতি হচ্ছে। এ খবর পাওয়া মাত্র সবার মনেই ভিড় করে এসেছিল ২০১৩ সালের হিমবাস ও তুষারধসের দুঃসহ স্মৃতি। তিনি আশা করছেন, এবার আর ততটা ভয়ংকর পরিস্থিতি হবে না। তবে সবাই খুব দুশ্চিন্তায় আছি আমরা। যাঁরা ভেসে গেলেন, তাঁদের উদ্ধারে জোরকদমে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। জীবিত উদ্ধার হলেই মঙ্গল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App