×

আন্তর্জাতিক

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পরই দুর্ঘটনাটি ঘটে। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App