×

আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫৪ জন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ জানান, দাবানলে জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালটিতে আগুনে আহত ৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সায়ুদ জানান, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের খবর পাওয়া যায়। এরই মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরো পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ অন্তত ১৫০০

স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ার ১৮টি এলাকায় এখনও আগুন জ্বলছে। পাশাপাশি জিজেল প্রদেশের ১২টি পৌরসভায় আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

দাবানল থেকে নিরাপদ রাখতে বহু পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দারা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন।

এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে অঞ্চলটিতে দাবানলের আশঙ্কা আরও বেড়েছে।

আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে বড় ধরনের দাবানল দেখা দেয়। সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা ও শক্তিশালী বাতাসের কারণে এসব আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ রূপ নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

রাশিয়ায় কেমিক্যাল কমপ্লেক্সে আগুন, নিহত ১৫

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App