×

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২৭ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২৭ জন

ছবি: সংগৃহীত

নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে নিহতের সংখ্যা ১১২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল ও চীনে এখনো মিলিয়ে নিখোঁজ রয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। এখনও চলছে উদ্ধারকাজ।

নেপালে দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য মাঠপর্যায়ে কাজ করছেন। তাদের সঙ্গে ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলও যুক্ত হয়েছে।

আরো পড়ুন: লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা, রাশিয়াকে দায়ী করল জার্মানি

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এছাড়া আরও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে বিস্তীর্ণ অঞ্চলের সড়ক ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। এরপর ধীরে ধীরে দুর্যোগকবলিত এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App