×

আন্তর্জাতিক

শুভেন্দুর হুঁশিয়ারি

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

ছবি: সংগৃহীত

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকেরা। দুপুরে একদল গেরুয়া পোশাক ও পাগড়ি পরিহিত বিক্ষোভকারী পত্রিকার প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ফটকের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন।

গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়। এ নিয়ে আপত্তি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শিরোনাম প্রত্যাহার করে পত্রিকাটিকে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং তা না হলে গেরুয়া পোশাকে প্রতিবাদের হুঁশিয়ারি দেন।

এরপর ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন আনন্দবাজারের সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে।

আরও পড়ুন: লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা, রাশিয়াকে দায়ী করল জার্মানি

মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে পত্রিকার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তারা ফটকে গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, পত্রিকাটি সরকার বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতেই পারে, তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। ভবিষ্যতে দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা ফটকের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে স্লোগান দিতে দিতে সেখান থেকে চলে যান।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দল দেয়নি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় এবিভিপির সংশ্লিষ্টতার বিষয়েও বিজেপি নেতৃত্ব সংগঠনটিকে দলের ছাত্র সংগঠন নয় বলে দাবি করেছিল।

ঘটনার পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি জানান, গেরুয়া রং লাগানো দেয়ালটি পরে আবার সাদা করা হয়েছে। পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি লেখেন, ‘উচ্চ যেথা শির’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App