×

আন্তর্জাতিক

সাগরে ভাসছিল নৌকা, মিলল ৮০ মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

সাগরে ভাসছিল নৌকা, মিলল ৮০ মরদেহ

ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ উপকূলে একটি ভাসমান নৌকা থেকে শিশুসহ ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই নৌকা থেকে ৪৪ জন আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ। এর আগে, বুধবার নৌকাটির সন্ধান মিলে।

কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে শতাধিক মানুষ ছিলেন এবং এটি প্রায় ২৬ দিন ধরে সমুদ্রে ভাসছিল। নৌকাটি গত ৭ আগস্ট গাম্বিয়া থেকে যাত্রা করেছিল বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন: স্কুল ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পেনের মেরিটাইম রেসকিউ অ্যান্ড সেফটি সোসাইটি ক্যানারি দ্বীপপুঞ্জের আরগুইনেগুইন শহরের প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায়। পরে রাত ১১টার দিকে উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নৌকায় থাকা ৪৪ জন পুরুষকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদের বৃহস্পতিবার ভোরে আরগুইনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়।

ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আটলান্টিক যেন মানুষের মৃত্যুর পথে পরিণত হয়েছে, এ বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিলামে কেনা সম্পত্তির ওপর কোন ভ্যাট নয়: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর কোন ভ্যাট নয়: হাইকোর্ট

ইসলামী ব্যাংকে এস আলমের ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে

শফিকুল আলম ১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে

ওজন বাড়তেই সতর্ক মাহি, ফিরছেন ফিটনেস রুটিনে

ওজন বাড়তেই সতর্ক মাহি, ফিরছেন ফিটনেস রুটিনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App