কসরত প্রদর্শনকালে আছড়ে পড়ল যুদ্ধবিমান, অতঃপর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম
ছবি: সংগৃহীত
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে প্রদর্শনীতে কসরত দেখানোর সময় একটি এফ-৪ প্যানথম মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের মধ্যে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
গ্রিসের বার্তা সংস্থা এএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানঘাঁটিতে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই বিমান থেকে বের হতে পারেননি। ফলে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
প্রদর্শনী দেখতে আসা এক দর্শক দুর্ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর দর্শকদের সামনে কসরত দেখাচ্ছিল। হঠাৎ সেটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং দর্শকদের বসার জায়গা থেকে কিছুটা দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুই পাইলটের মৃত্যুর ঘটনায় বিমান প্রদর্শনীটি বাতিল করা হয়। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস বিদেশ সফর বাতিল করে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান।
