×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি অবতরণের পর নির্ধারিত রানওয়ের মধ্যে থামতে না পেরে রানওয়ের শেষ প্রান্ত অতিক্রম করে বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে বিমানটি মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পথে থাকা একাধিক যানবাহনে আঘাত করে।

মিয়ামি-ডেড কাউন্টির কর্মকর্তারা জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুজন তুলনামূলক কম গুরুতর আঘাত পেয়েছেন।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ৬০টির বেশি ফায়ার ও রেসকিউ ইউনিট কাজ করেছে।

ফায়ার রেসকিউ প্রধান রে জাদাল্লাহ বলেন, দুর্ঘটনার পর কয়েকটি মোটরচালিত যানবাহনের ভেতরে মানুষ আটকা পড়েছিলেন। বিমানের ভেতরেও পাইলট ও কো-পাইলট আটকা পড়েন। তবে ওই সময় বিমানটিতে মোট কতজন ক্রু বা যাত্রী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও বিমানটি থেকে জ্বালানি বের হচ্ছিল। সেটি নিয়ন্ত্রণে উদ্ধারকর্মীরা কাজ করছিলেন।

অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি ২১ এয়ার পরিচালনা করছিল। অবতরণের সময় একটি ‘ঘটনা’ ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যানটেল বলেন, ঠিক কী ঘটেছে, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত সবার নিরাপত্তা, সুস্থতা ও যত্নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে রানওয়ের কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন লাগলেও ভিডিওতে বিমানটির বড় একটি অংশ অক্ষত অবস্থায় দেখা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটির বয়স ৩২ বছর। দুই দশকেরও বেশি সময় এটি যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়। পরে ২০১৫ সালে বিমানটিকে কার্গো পরিবহনের উপযোগী করে রূপান্তর করা হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরের কাছের একটি সড়কও পার হয়ে যায়।

বড় ধরনের পরিবহন দুর্ঘটনার তদন্তকারী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত রয়েছে। আরও তথ্য পাওয়া গেলে এ বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দুর্ঘটনার পর মিয়ামি বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের বড় ধরনের বিলম্বের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এফএএ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App