×

আন্তর্জাতিক

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নাও হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তেহরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের দিকেই ওয়াশিংটনের প্রধান মনোযোগ থাকবে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির সঙ্গে কোনো চুক্তি হতে পারে। তবে শেষ পর্যন্ত এমন কোনো সমঝোতা হবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত মাসেও তিনি তেহরানের সঙ্গে চুক্তি না হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। যদিও শুরুতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো ট্রাম্প প্রশাসনের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

চুক্তি না হলে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে কীভাবে বিরত রাখা হবে—এমন প্রশ্নের জবাবে ক্রিস রাইট বলেন, ইরানের ওই সক্ষমতা ধ্বংসের অভিযান অব্যাহত রাখতে হবে।

মার্কিন জ্বালানিমন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য ইরান বড় ধরনের অবকাঠামো গড়ে তুলেছিল। বর্তমানে দেশটি যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, সেগুলো ওই অবকাঠামোর মাধ্যমেই তৈরি হয়েছিল। তবে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বর্তমানে ইরানের নেই বলে দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন রাইট। তাঁর তথ্য অনুযায়ী, গত সাত দিনের গড় হিসাবে প্রতিদিন ৯০ লাখ ব্যারেলের বেশি তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হচ্ছে। তাঁর দাবি, এই জলপথ দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ গড়।

তিনি আরও বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিমাণ হিসাব করলে ওই অঞ্চল থেকে প্রতিদিন মোট ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল বের হচ্ছে।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াশিংটনের দাবি, ইরান দুটি মার্কিন নৌযানকে লক্ষ্য করার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।

এর পাল্টা জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং তিনটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে।

সূত্র: শাফাক নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App