×

আন্তর্জাতিক

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। এ বিষয়ে বাংলাদেশের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি পাঠানো চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছিলেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর তাদের এ ব্যবসা কার্যত বন্ধ হয়ে যায়।

চিঠিতে তারা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ২০১২ সালের পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হলেও এখনো স্থায়ী কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতির মাধ্যমে সীমিত সময়ের জন্য ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মতে, এ ব্যবস্থা পর্যাপ্ত নয়।

দুই বাংলার সম্পর্কের প্রসঙ্গ

চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ করেন, ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের মধ্যে বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

তাদের দাবি, বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে এতে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা মনে করেন।

‘বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছি’

চিঠির বিষয়ে জানতে চাইলে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশের ইলিশ কলকাতাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে তারা ইলিশ আমদানি করতে পারছেন না।

তিনি বলেন, ইলিশ রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকার বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

মীর শাহে আলম নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

এমপিও শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানালেন প্রতিমন্ত্রী

এমপিও শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানালেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App