×

আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে শনিবার। প্যারিসে গাড়িতে আগুন দেয়া হয়। ছবি: সংগৃহীত

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় দেড়শ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভে অংশ নিয়েছেন আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষ।

শনিবার সন্ধ্যা পর্যন্ত প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। রাজধানী ছাড়াও বিভিন্ন শহরে সরকারি ভবন, সিটি হল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লিমোজ শহরের সিটি হলে আগুন লেগে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে শনিবার বিকেলে বিক্ষোভকারীদের মূল মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। সেখানে অংশ নেওয়া কয়েকজন তরুণ সংবাদমাধ্যমটিকে জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে পরিবর্তন চান, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সড়কে আগুন জ্বালানো, গাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শহরের কেন্দ্রস্থলের বিখ্যাত প্লাস দ্য লা রিপাবলিক এলাকাতেও অগ্নিসংযোগ করা হয়। অন্তত একটি রেস্তোরাঁ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনাও প্রত্যক্ষ করেছে বিবিসি।

প্যারিসের কেন্দ্রস্থলে একদল বিক্ষোভকারীর দিকে দাঙ্গা পুলিশকে এগিয়ে যেতে এবং কয়েকজনকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।


লিয়ঁ শহরের পর্যটন দপ্তরের ভবনে অগ্নিসংযোগের ঘটনাকে ‘একটি ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন শহরটির মেয়র গ্রেগরি দুসেত। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঐতিহাসিক ও সুপরিচিত ভবনটিতে আগুন লাগার ঘটনায় তাঁদের হৃদয় ভেঙে গেছে।

আরও পড়ুন: ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘বৈরী মনোভাবাপন্ন ব্যক্তিরা’ আগুন নেভানোর সময় দমকলকর্মীদের নিরাপদে কাজ করতে বাধা দিয়েছেন। লিমোজ শহরের সিটি হলের আগুন নেভাতেও কাজ করেন দমকলকর্মীরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুনে ভবনটির একাংশ ধসে পড়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাঁ-এতিয়েন শহরের মেয়র রেজিস হুয়ানিকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সেখানে গ্রেনেড বিস্ফোরণে এক তরুণের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনাকে ‘এমন এক ট্র্যাজেডি, যা কখনোই ঘটার কথা নয়’ বলে মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস ছাড়াও মার্সেই, রেন, তুলুজ ও আঞ্জে শহরে মুখোশধারীরা পরিকল্পিত সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া গ্রেনোবল, আভিনিয়ঁ, পো, মন্টপেলিয়ের ও ভ্যালঁসসহ বিভিন্ন শহরে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্যারিসে পোশাক ও খাবারের দোকানে লুটপাট চালানো হয়। লিল শহরে অ্যাপলের একটি দোকানে ভেঙে ঢুকে সেটি পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে।

বিবিসি ভেরিফাইয়ের সত্যতা যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেনোবল শহরের কেন্দ্রে মুখোশধারীরা একটি পর্যটকবাহী ট্রেন সরু রাস্তা দিয়ে চালিয়ে অন্তত তিনজন দাঙ্গা পুলিশের দিকে নিয়ে যাচ্ছেন।


শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের হাজার হাজার শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও কর্মীর সংকট এবং জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে আন্দোলন করছেন। দেশটিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এসব বিদ্যালয় রয়েছে, যেগুলো ‘লিসে’ নামে পরিচিত।

শনিবারের বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন ট্রেড ইউনিয়নের সদস্য ও বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠীর মানুষ। তাঁদের মধ্যে ছিলেন ‘ইয়েলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনের সদস্যরাও। ২০১৮ সাল থেকে এক বছরের বেশি সময় ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করে ফ্রান্সের অন্যতম দীর্ঘস্থায়ী প্রতিবাদী আন্দোলনে পরিণত হয়েছিল এই গোষ্ঠী।

আরও পড়ুন: অভিজিৎ মুক্তি পেলেও সিজেপির ২ নেতা এখনো কারাবন্দি

রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে উত্তেজনা

ফ্রান্সে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়। তবে এবারের আন্দোলন এমন এক সময়ে তীব্র হয়েছে, যখন দেশটি গভীর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী বছর দায়িত্ব ছাড়বেন। জনমত জরিপের ইঙ্গিত অনুযায়ী, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচন উগ্র ডানপন্থী ন্যাশনাল র‍্যালি দলের নেতা মারিন লে পেন এবং উগ্র বামপন্থী লা ফ্রঁস আঁসুমিজ দলের নেতা জঁ-লুক মেলঁশোঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া মেলঁশোঁ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর ‘ঝাঁপিয়ে পড়ার’ অভিযোগ তুলেছেন। তবে একই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগেরও নিন্দা জানিয়েছেন তিনি। তাঁর মন্তব্যকে ‘বিপজ্জনক ও কপট’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু।

এর আগে লেকর্নু বলেছিলেন, পুলিশ ‘অত্যন্ত তীব্র মাত্রার সহিংসতার’ মুখোমুখি হয়েছে। তাঁর অভিযোগ, কিছু গোষ্ঠী আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে বিক্ষোভকে ব্যবহার করছে।


প্রধানমন্ত্রী বলেন, ‘কেউই সহিংসতার মাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মসূচি চাপিয়ে দিতে পারবে না।’

অন্যদিকে, বিক্ষোভকারীদের ‘যৌক্তিক দাবিগুলো’ উগ্র বামপন্থীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন মারিন লে পেন। সহিংসতা উসকে দেওয়ার জন্য তিনি মেলঁশোঁকে দায়ী করেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যারা ভাঙচুর করেছে, প্রিফেকচার কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, এমনকি সিটি হলগুলোতেও লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতিতেও থামেনি বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি মোকাবিলায় সরকার কিছু উদ্যোগ নিয়েছে। গত ৮ অক্টোবর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন।

তবে সরকারের এ উদ্যোগের পরও আন্দোলন থামেনি। বরং শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আরও তীব্র হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে সংঘর্ষ-লুটপাট-অগ্নিসংযোগ চলছে, সহস্রাধিক গ্রেপ্তার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App